
বিনোদন প্রতিবেদক : 2025-11-27
এই সময়ের দুই অভিনয়শিল্পী সিয়াম মৃধা ও জেবা জান্নাত। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেলো তাদের অভিনীত নতুন নাটক ‘বন্ধন’। নাটকটি এরইমধ্যে বিটিভিতে প্রচারের পর বিটিভির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা করেছেন নীহার আহমেদ, পরিচালনা করেছেন মনন আসাদ। নাটকটিতে সিয়াম মৃধা ও জেবা জান্নাত ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সালমা আক্তার শারমিন’সহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সিয়াম মৃধা বলেন,‘ গল্পটা আমার কাছে খুবই ভালোলেগেছে। অভিনয় জীবনের শুরু থেকে অনেক স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নাটকে অভিনয় করেছি, ইউটিউবের জন্যও নাটকে অভিনয় করেছি। তবে বিটিভি’তে আমার নাটক প্রচারের বিষয়টি আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। বন্ধন-নাটকটি দর্শককে দেখার জন্য বিনীত অনুরোধ রইলো। আশা করছি সবারই ভালোলাগবে।’