
বিনোদন প্রতিবেদক : 2025-11-27
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। প্রকাশিত হয়েছে তার নতুন গান। পি টিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। তিনি এ গানের নাম রেখেছেন ‘তোমার অভাবে’। এর কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘প্রিয় মানুষকে হারানোর বেদনা এবং সেই শূন্যতা নিয়েই তৈরি হয়েছে ‘তোমার অভাবে’। তার ভাষায়, “প্রিয়জনের অনুপস্থিতি কতটা কষ্ট দেয়, এই গানে ঠিক সেটাই ফুটে উঠেছে। আশা করছি, আমার আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা ভালোবাসবেন।’ গীতিকার এন আই বুলবুল বলেন, ‘প্রিয়জনের অভাবের অনুভূতিকে কথায় ধরার চেষ্টা করেছি। সুর-সংগীত মিলিয়েই গানটি বেশ আবেগঘন হয়েছে।’ নতুন গানের পাশাপাশি বেলাল খান ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়েও। সম্প্রতি তিনি রিয়াদে একটি কনসার্টে অংশ নেন।