Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে নাটক ‘পাওয়ার’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-29

নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো বিশেষ নাটক ‘পাওয়ার’। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস। সম্প্রতি পুবাইল ভাদুনের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, সুমাইয়া অর্পা, ফারগানা মিল্টন, ফাহামিদা রহমান তৃষা, সায়েম সামাদ, ফরিদ হোসাইন, আল মামুন রুপান্ত, কাঁকন চৌধুরী, আহমেদ রানা, ইমরান আহমেদ, প্রমুখ।নাজনীন হাসান খান বলেন- মানুষ ক্ষমতার লোভে কত কি করতে পারে তারই ভয়ঙ্কর রূপ ফুটে উঠেছে। গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার জন্য একটি বেওয়ারিশ লাশকে ব্যাকা গ্রুপ ও ছ্যাকা গ্রুপ নিজেদের কর্মী বলে দাবি করে। স্বর্থের জন্য মানুষ লাশ নিয়ে কত রকমের বানিজ্য করতে পারে তাই ফুটে উঠেছে।রাজীব মণি দাস বলেন- পাওয়ার হচ্ছে আধিপত্য ধরে রাখার পূর্ব শর্ত। আর সেই জন্য দুই গ্রুপ শেষ পর্যন্ত লাশ নিয়ে বাণিজ্য করে? ক্ষমতায় টিকে থাকতে হলে লাশ কেন আরও অনেক কিছু নিয়ে বাণিজ্য করতে হয়। দুই গ্রুপই দাবি করে এ লাশ তাদের কর্মীর। এমতাবস্থায়, গণ্যমান্য ব্যক্তিরা কি করবে বুঝতে পারে না। কোনো গ্রুপ ছাড় দিতে নারাজ, তাহলে কি হবে লাশের। সেই মুহূর্তে লাশ নড়ে উঠে, সবাই ভয় পেয়ে যায়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167727') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142