Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এবার আরিফিন শুভর নায়িকা মিম

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-30

ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ । তিনি সম্প্রতি শুরু করেছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমার শুটিং। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং। জানা গেছে, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে তার লুক-লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়। এটি শুভ-মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ। সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে শুটিংয়ের ব্যস্ততা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167820') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142