
বিনোদন প্রতিবেদক : 2025-11-30
বেশকিছুদিন হলো দেশের বাইরে আছেন চিত্রনায়িকা শাহনূর। গত বছরই তিনি পরপর কয়েকটি স্টেজ শোতে অংশগ্রহনের জন্য আমেরিকা গিয়েছিলেন। সেখানে গিয়েই শো’তে পারফর্ম করা নিয়ে ব্যস্ত হয়ে উঠেন তিনি। যে কারণে দেশে আসার ইচ্ছে থাকলেও তিনি সব কাজ গুছিয়ে বা শেষ করে দেশে আসতে পারছেন না। তবে শাহনূর জানান বিগত এক বছরে আমেরিকাতে তিনি শুধু শোতেই নয় আনুষঙ্গিক নানান কাজে ব্যস্ত সময় পার করছেন। সেখানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি যুক্ত থাকছেন। যা তিনি নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই করছেন। শাহনূর বলেন,‘ এই মুহুর্তে দেশের মানুষের জন্য সত্যিই মনটা ভীষণ উদগ্রীব হয়ে থাকে। কারণ ভূমিকম্পকে ঘিরে দেশের মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। ভীষণ প্রতীক্ষায় আছি দেশে ফেরার। আমার দেশ, আমার দেশের মা, মাটি, মানুষ ভালো থাকুক-এই দোয়াই করি প্রতি রমুহুর্তে।’এদিকে আপাতত শাহনূর দেশের বাইরে থাকায় ‘শাহনূর ফাউণ্ডেশন’-এর কাজ সাময়িকভাবে বন্ধ আছে। শাহনূর দেশে ফিরলেই আবারো এই ফাউণ্ডেশনের কাজ শুরু হবে।