
বিনোদন প্রতিবেদক : 2025-11-30
এ প্রজন্মের সঙ্গীতশিল্পী শাপলা পাল। এরইমধ্যে একটু একটু করে শাপলা স্টেজ শো’তে যেমন ব্যস্ত হয়ে উঠছেন, অনুপরূপভাবে তিনি টিভি শো’তেও ব্যস্ত হয়ে উঠছেন। শুক্রবার রাতে রাজধানীর পুরান ঢাকায় একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন শাপলা পাল। এশিয়ান টিভির নিয়মিত আয়োজন ‘এশিয়ান মিউজিক’-এ সঙ্গীত পরিবেশন করেন শাপলা পাল। বছরের শেষপ্রান্তে এসে আরো কিছু স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে শাপলা পালের। পাশাপাশি আরো কয়েকটি টিভি শো’তেও গাইবার কথা রয়েছে তার এমনটাই জানান তিনি। শাপলা পাল বলেন, ‘গানকে ঘিরে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। একটু একটু করে স্টেজ শোতে ব্যস্ত হচ্ছি, টিভি শোতেও নিয়মিত হবার চেষ্টা করছি। পাশাপাশি নিজের মৌলিক গান নিয়েও কাজ করছি।
সবমিলিয়ে একজন সত্যিকারের শিল্পী হয়ে উঠার জন্য যতোটা শ্রম দেয়া দরকার, গানে যতোটা নিয়মিত চর্চায় থাকা দরকার তা করার চেষ্টা করছি। ধন্যবাদ স্টেজ শোর আয়োজকদের, টিভি শোর প্রযোজকদের আমার পাশে থাকার জন্য।’