Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মাসুমের কন্ঠে আনন্দের গান ‘অন্ধকারে দেখা হোক’

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-30

সংগীতশিল্পী মাসুমের কন্ঠে প্রকাশ হলো নতুন গান ‘অন্ধকারে দেখা হোক’। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম নিজেই। গানটি প্রকাশ হয়েছে মাসুমের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গান প্রসংগে মাসুম বলেন, ‘অন্ধকারে দেখা হোক’ গানটি আমার মনের মতো লিরিক পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতাদের। তারেক আনন্দ বলেন, পাওয়ার ভয়েস খ্যাত কন্ঠশিল্পী মাসুম আজ থেকে দশ বছর আগে আমার আনন্দের গান অ্যালবামে প্রথম গান গেয়েছিলেন। এর পর তার সাথে কাজ করার কথা থাকলেও আর কেন জানি হয়নি। হঠাৎ এক রাতে লিরিক চাইলেন। সেই গানটিই ‘অন্ধকারে দেখা হোক’। খুব সুন্দর সুর করেছেন। আমার ক্যারিয়ারে আরেকটি ভালো গান যোগ হলো।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167826') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142