
বিনোদন প্রতিবেদক : 2025-12-01
অর্থলোভ ও অসৎ পথ বেছে নিয়ে ধনী হওয়ার লোভে জড়িয়ে পড়া জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার নাটক ‘টাকা’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটি দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ। নাটকটির চিত্রগ্রাহক ছিলেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনা করেছেন সাইদ নাফিস। এছাড়া শিল্প নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান সুমন এবং রূপটান শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা। বিজ্ঞপ্তিতে পরিচালক তারেক জানিয়েছেন, নাটকের চিত্রনাট্যে দেখা যাবে টাকা নিয়ে হইচই, কে টাকা নিবে আর কে ছেড়ে দিবে। এই টাকা নিতে কেউ হালাল পথ বেছে নেয়, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডি গল্পে এগিয়ে যাবে নাটকটি। যা দর্শকদের এক ভিন্ন অনুভূতি দিবে বলে আশা করছি।”