Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শাকিব খানের সঙ্গে বিজ্ঞাপনে প্রিয়াঙ্কা

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-02

চলতি বছরের শুরুতেই ‘বর্ষা সুন্দরী অপরূপা’ খেতাবে ভূষিত হন প্রিয়াঙ্কা চৌধুরী। এরপর থেকেই মিডিয়াতে তার কাজের ব্যস্ততা একটু একটু করে বাড়তে থাকে। এরইমধ্যে শাকিব আল হাসানের সঙ্গে তৌফিক অঙ্কুরের নির্দেশনায় ‘এসএমসি ড্রিংক ওয়াটার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া পেয়েছেন। একই পরিচালকের নির্দেশনায় রূপচাঁদা তেল, ফ্রেশ চিনির বিজ্ঞাপনেও মডেল হিসেবে তাকে দেখা গেছে। তবে এই সময়ে যে বিজ্ঞাপনে কাজ করে প্রিয়াঙ্কা চৌধুরী সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন সেটি হলো ‘মেরিল পেট্রোলিয়াম জেলি’র বিজ্ঞাপন। এরইমধ্যে বিজ্ঞাপনটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ এই বিজ্ঞাপনে কাজ করেছেন সুপারস্টার শাকিব খান। বিজ্ঞাপনটিতে শাকিব খানকে কয়েকটি গেটআপে দেখা গেছে যা রীতিমতো বিস্ময়কর। প্রিয়াঙ্কা চৌধুরী বলেন,‘ এ আমার সত্যিই পরম সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। এই বিজ্ঞাপন আমার ক্যারিয়ারের মাইলফলক হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167983') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142