Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ব্যস্ত সারিকা

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-02

কিছুদিন আগে থেকে বাংলাভিশনে প্রচার চলতি টক শো ‘আমার আমি’র উপস্থাপনা শুরু করেন সারিকা। সেটিই ছিলো তার জীবনের প্রথম উপস্থাপনা। এরইমধ্যে গেলো সপ্তাহে তিনি গ্রীস থেকে ফিরেন। সারিকা জানান, যেহেতু বিগত তিন বছর তিনি নাটকে অভিনয় করছেন না এবং আপাতত শুধুই ‘আমার আমি’ নিয়ে ব্যস্ত। সারিকা বলেন,‘ আমার আমি-টাই এখন নিয়মিত করছি। যেহেতু আমি কখনো উপস্থাপনা করিনি। যে কারণে উপস্থাপনার শুরুর সময়টা ছিলো আমার জন্য চ্যালেঞ্জিং। তারপরেও এই সময়ে এসে উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। অনুষ্ঠানে এমন কিছু অতিথি আসছেন যাদের সঙ্গে কথা বলে নিজেকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি, আবার এমন কিছু আমি নিজেও জানতে পারছি যা হয়তো আমার আমি’র উপস্থাপনা না করলে জানার সুযোগ হতো না। তবে এই বছরটাতে আমি দেশের বাইরে খুউব ঘুরে বেরিয়েছি। দেশের বাইরে যখন যেখানে গিয়েছি তখন প্রবাসী ভাই বোনেরা যে সম্মান করেন, ভালোবাসেন তার তুলনা হয়না। তারা বলেন, প্রবাসীদের জীবনে নাটকই তাদের রিল্যাক্সের বিষয়।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167986') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142