Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে ফারিণের ‘মন গলবে না’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-05

বহুমাত্রিক প্রতিভার অধিকারী অভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও প্রযোজক তাসনিয়া ফারিণ। এরই মধ্যে রুপালি পর্দায় বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। এবার পূর্বের ঘোষণা অনুযায়ী প্রকাশ পেল তার নতুন গান ‘মন গলবে না’। যেটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম মিউজিক ভিডিও। তবে এবার শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হলো ফারিণের। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান। ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168347') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142