Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে নাজনীন হাসান খানের ‘নেপালে হানিমুন’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-05

এবার নেপালের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে শ্যুটিং করলেন নির্মাতা নাজনীন হাসান খান। রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় ‘নেপালে হানিমুন’ নাটকে অভিনয় করেন- আ.খ.ম. হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসাইন প্রমুখ। নেপালে হানিমুন সম্পর্কে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘গল্পটি এক কথায় অসাধারণ। মানুষ মনের প্রশান্তির জন্য বিদেশের মাটিতে

ঘুরতে যায়, কিন্তু ঘুরতে গিয়েও যেন দেশের সেই পারিবারিক ঝুট-ঝামেলা লেগেই থাকে। এমনই একটি গল্প নেপালে হানিমুন। যা দর্শক হৃদয়ে জমে থাকা বিষাক্ত জঞ্জাল দূরীভূত করবে বলে আমি আশাবাদি।’ নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘আমরা সংসার জীবনে, চাকরি কিংবা ব্যবসা করতে গিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন সেই ক্লান্তিবোধ দূর করতে দূর অজানায় ঘুরতে যাই। নেপালে হানিমুন গল্পে সেই বিষয়কেই প্রাধান্য দেয়া হয়েছে।’ শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168348') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142