Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সোহিনীর নৃত্যঘরানা নিয়ে হবে নতুন প্রযোজনা

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-07

কলকাতার নৃত্যশিল্পী সোহিনী দাস হার্টম্যান। স্বামীর চাকরিসূত্রে বছরখানেক হলো ঢাকায় থাকছেন। নবনৃত্য নামে এক অনন্য সুন্দর সৃজনশীল নৃত্য ধারার এই শিল্পীকে এত কাছে পেয়েঢাকার সাধনার শিল্পীরাতার কাছ থেকে শিখে নিয়েছেন নবনৃত্যের রস-রঙ-রূপ। এখন তারা স্বপ্ন দেখছে, সোহিনীর নৃত্যঘরানা নিয়ে হবে একটি নতুন প্রযোজনা। শনিবার সন্ধ্যায় ছিল ‘আওয়ার ভয়েজ, আওয়ার স্টোরিজ’ শিরোনামে একটি নৃত্য উপস্থাপনা। সোহিনী দাসের সঙ্গে করা দুদিনের এক কর্মশালা থেকে যা শিখেছেন, সেসবই সুধীজনদের সামনে তুলে ধরেছেন সাধনার শিল্পীরা। নবনৃত্য মূলত সমসাময়িক নৃত্যের একটি রূপ। যেখানে সোহিনী দেখিয়েছেন, কীভাবে নিজের গল্প ও অনুভূতি নাচের মুদ্রায় তুলে ধরা যায়। কর্মশালায় পরস্পরের অভিজ্ঞতার সমন্বয়ে রচনা করা হয়েছিল একটি গল্প ও তা পরিবেশনার পদ্ধতি। শিল্পীর নিজস্ব অনুভূতি ও স্বর টের পাওয়া গেছে তাতে। সোহিনী দাস হার্টম্যান বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনের ওঠা-পড়া, আঘাত পাওয়া আবার উঠে দাঁড়ানো, সবকিছু এই সময়ের মধ্যে মিলেমিশে গেছে। এ রকম একটা সময়ে আর্টিস্ট হিসেবে যে কথাগুলো একা বলা যায় না, সেগুলো আর্টের মাধ্যমে দলবেঁধে কীভাবে বলা যায়, আমি সেটারই চর্চা করে এসেছি। সেটাই এই কর্মমালায় শেয়ার করেছি।’ জ্যেষ্ঠ কোরিওগ্রাফার সাব্বির আহমেদ খানের নেতৃত্বে এই কর্মশালায় অংশ নেন সাধনার ২২ জন নৃত্যশিল্পী। সাধনার নৃত্য শাখার ইনচার্জ নৃত্যশিল্পী আবু নাঈম জানান, এই কর্মশালাটি একটি বড় প্রক্রিয়ার অংশ। ধীরে ধীরে সমসাময়িক নাচ নিয়ে একটি বড় কাজ করতে যাচ্ছেন তারা। তিনি বলেন, ‘শিগগিরই এই ঘরানা নিয়ে একটি বড় ধরনের কোলাবোরেশনে যাব আমরা।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168537') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142