Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ওটিটিতেও মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-08

বাংলাদেশের এই প্রজন্মের চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। এখন পর্যন্ত তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ অন্যটি মিঠু খানের ‘নীলচক্র’। ‘নীলচক্র’ সিনেমাটি চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় দেশের সিনেমা হলগুলোতে। এবার ‘নীলচক্র’ উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে ওটিটি প্লাটফরম ‘আইস্ক্রিণ’। কিছুদিন আগেই মন্দিরা অভিনীত দ্বিতীয় এই সিনেমাটি ‘আইস্ক্রিণ’-এ প্রকাশিত হয়েছে। মন্দিরা বলেন,‘ সত্যি বলতে কী নীলচক্র সিনেমাটি যখন মুক্তি পায় তখন অনেকেই হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি নানান ব্যস্ততার কারণে। আমারও ভীষণ খারাপ লেগেছিলো কারণ আমার অনেক কাছের মানুষই সিনেমাটি দেখতে পারেননি। তাদের জন্যই পরবর্তীতে আইস্ক্রিণ এই সুযোগ করে দিয়েছে। এখন প্রতিনিয়ত কেউ না কেউ নীলচক্র উপভোগ করছেন, তাদের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। নিজের কাজের প্রতি আরো ভালোলঅগা বাড়ছে। আগামীতে নতুন সিনেমাতে কাজ করার ব্যাপারে নানান দিকে আরো সচেতনতা বাড়বে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '05 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168653') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142