Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে জ্যোতির কন্ঠে ‘নয়া বয়স’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-09

এই প্রজন্মের নতুন সঙ্গীতশিল্পী জ্যোতির কন্ঠে ফোক ঘরানার গান ‘শ্যাম বন্ধুরে’ প্রকাশিত হয়েছে। এরইমধ্যে আরো একটি নতুন গান নিয়ে জ্যোতি শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছেন। গানের শিরোনাম ‘নয়া বয়স’। গানটি লিখেছেন সজীব অধিকারী, সুর করেছেন এসকে শানু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাব্বি মিয়া। চারদিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। জ্যোতি বলেন,‘ শ্যাম বন্ধুরে গানটি শ্রোতা দর্শকের মাঝে সাড়া ফেলায় নিজের কাছেই অন্যরকম ভালোলাগা কাজ করছে। তবে আশা ছিলো যে আরো একটি নতুন মৌলিক গান পরপর রিলিজ পাক। নয়া বয়স-হলো আমার সেই নতুন আরেকটি প্রিয় গান। গানের কথা ও সুর একদমই আমার মনের মতোন। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস এই গানের শ্রোতাপ্রিয়তা সামনে আরো বাড়বে। কারণ এই গানটার মাঝে কী যেন একটা ভালোলাগা আছে। আশা করছি শ্রোতারাটা গানটি আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’ জ্যোতির লেখা ও সুরে প্রথম প্রকার্শিত মৌলিক গান ছিলো ‘আমি ধন্য’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168803') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142