Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ এর জাজমকপূর্ণ গালা অনুষ্ঠান আজ

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-11

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এবার ১০ম বারের মতো জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেয়া হলো এই পুরস্কার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। আজ দুপুর ২.৩০ মিনিটে ধারণকৃত ১০ম স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ডের এর জাকজমকপূর্ণ গালা অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের

এজাজ বিজয়, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন সহ কৃষি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা। ২০২৫ সালের বিজয়ীরা কৃষি আবাদ, গবেষণা, জলবায়ু অভিযোজন, কমিউনিটি উন্নয়ন এবং নগর কৃষির মতো নতুন ক্ষেত্রগুলোতে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছেন। এ বছর আজীবন সম্মানন পেয়েছেনা প্রফেসর ড. আব্দুল হালিম। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন-সেরা কৃষক নারী: আনোয়ারা খান ডলি, সেরা কৃষক পুরুষ আক্কাস খান, পরিবর্তনের নায়ক আব্দুস সালাম, বছরের সেরা মেধাবী সংগ্রামী নারী পারভীন আক্তার, বছরের সেরা মেধাবী সংগ্রামী পুরুষ আব্দুল গফুর, সেরা কৃষি সাংবাদিক রিয়াজ আহমেদ, সেরা জলবায়ু অভিযোজক- বার্সিক (BARCIK), সেরা ছাদকৃষি উদ্যোক্তা (নতুন বিভাগ): হোসনে আরা, সেরা প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি)- নেমল্যাব (NEMLAB), সেরা প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন): কৃষি বাজার লিমিটেড।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '23 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168968') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142