Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

স্টেজ শো ও টিভি শোতে ব্যস্ত তিন্নি

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-11

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। শিক্ষকতার পাশাপাশি তিনি গানে গানেই ব্যস্ত সময় পার করছেন। স্টেজ শো ও টিভি শোতেই তিন্নির ব্যস্ততা। এরইমধ্যে ঢাকার ‘অল কমিউনিটি ক্লাব’ ও নারায়ণগঞ্জ ক্লাবের দুটি ভিন্ন স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন তিন্নি। এদিকে তিন্নি বৈশাখী টিভিরও নিয়মিত গানের অনুষ্ঠান ‘গোল্ডেন সং’-এ বেশ কয়েকটি গান গেয়েছেন। তিন্নির অংশগ্রহনের পর্বটি কবে প্রচার হবে তাও এখনো চুড়ান্ত হয়নি। তিন্নি বলেন,‘ একজন পেশাদার শিল্পী হিসেবে স্টেজ শো ও টিভি শোতে আমার যে ব্যস্ততা তাতে আমি ভীষণ সন্তুষ্ট। কারণ শিক্ষকতার পাশাপাশি আমাকে সবকিছু ম্যানেজ করে টিভি শো, স্টেজ শোতে সময় দিতে হয়। সেদিক বিবেচনায় আলহামদুলিল্লাহ, আমি আমার কাজ নিয়ে-ব্যস্ততা নিয়ে সন্তুষ্ট। ২০১৭ সাল থেকে চ্যানেল আই সেরাকন্ঠ’র একজন প্রতিনিধি হয়ে গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে আসার চেষ্টা করছি। একজন শিল্পী হিসেবে আজীবন তাই করে যাবার চেষ্টা থাকবে আমার।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('168972') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142