Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-12

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের সিনেমা ‘ট্রাইব্যুনাল’। ইতোমধ্যে ছবিটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক।

নির্মাতা জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেসময় ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এখানে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপড়েন গল্পে তুলে ধরা হবে।রায়হান খান বলেন, “একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করবো। সবকিছু ঠিক থাকলে ঈদে ছবি মুক্তি দেবো।”আগে কেবল নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হলেও, এবার জানানো হলো অন্যান্য শিল্পীদের পরিচয়ও। এতে ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা ফারিয়ার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ, যিনি মামলাটি আসামিপক্ষের হয়ে লড়বেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমাসহ আরও অনেকে।মৌসুমী হামিদ বলেন, ‘গল্প শুনে রাজি হয়েছি। এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার–কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন প্রত্যক্ষদর্শী ছিল। সেই প্রত্যক্ষদর্শীর চরিত্রে আমি অভিনয় করেছি।’অন্যদিকে তানিয়া বৃষ্টি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি।

গল্প ও নির্মাতা-এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('169064') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142