Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে তাদের ‘বনলতা এক্সপ্রেস’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-15

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা এটি।

গল্পের দেশে শুরু হতে যাচ্ছে এক নতুন ভ্রমণ। আর এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও একঝাঁক তারকা ও নতুন মুখ। গল্প, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে নির্মিত হতে যাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা। এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। “বনলতা এক্সপ্রেস” সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে একধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।’ শনিবার এক আয়োজনের মাধ্যমে জানানো হয় ‘বনলতা এক্সপ্রেসের’ সফরসঙ্গী কারা হচ্ছেন।

আয়োজনে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, সিনেমাটির শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা। কাস্ট রিভিলের পাশাপাশি অনুষ্ঠানে সিনেমাটির ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ এই তিন প্রযোজনাপ্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '20 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('169429') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142