
বিনোদন প্রতিবেদক : 2025-12-17
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী লিলিন মুন। বিশেষত ফোক গানে স্টেজ শো’তে অনবদ্য তিনি। এরইমধ্যে গত ১৪,১৫ ডিসেম্বর প্রাণ কোম্পানীর দুটি ভিন্ন স্টেজ শোতে পারফর্ম করেছেন লিলিন। আগামী ২২ ডিসেম্বর কক্সবাজার, ২৫ ডিসেম্বর মহাখালী, ২৬ ডিসেম্বর রাওয়া ক্লাব. ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন লিলিন। নতুন বছরের স্টেজ শো শুরু হবে জানুয়ারির ৫ তারিখে ঢাকার ‘আইসিসিবি’তে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে। এদিকে শামীম হাসানের কম্পোজিশনে নতুন একটি মৌলিক গান শিগগিরই প্রকাশ পাবে লিলিনের। চলতি মাসেই আরো দু’টি কাভার সং’ও করবেন লিলিন। একটি শামীম হাসানের ও অন্যটি মেহরাবের কম্পেজিশনে। লিলিন মুন বলেন,‘ এই সময়টাতো আসলে স্টেজ শোর মৌসুম। তারপরও অন্যান্য বছর স্টেজ শোতে যে পরিমাণ ব্যস্ত সময় কাটিয়েছি, তার তুলনায় এই টানা কয়েকটি স্টেজ শোর ব্যস্ততা তেমন কিছুই না। বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার বিভিন্ন স্টেজ শোর আয়োজকদের ।’