Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘বিজয়ের আলো’তে গাইলেন তারা বিজয়েরই গান

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-17

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ১৬ ডিসেম্বর রাত দশটায় প্রচারিত হয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘বিজয়ের আলো’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী দু’টি দেশাত্ববোধক গান পরিবেশন করেছেন। একটি ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার’ ও ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’। বিটিভিতে প্রচারিত হওয়া ‘বিজয়ের আলো’ অনুষ্ঠানে এই দুটি গান গেয়েছেন নোলক বাবু, এইচএম আলাউদ্দিন, তানজিন মিথিলা, অনিরুদ্ধ শুভ, নুযহাত সাবিহা পুষ্পিতা, অনিন্দিতা সাহা অথৈ, মেঘলা রহমান, পিয়া সরকার, আরমিন জামান, ফারিহা জাহান, রাকা পপি, শিলা দেবী, জয় দীপু সুত্রধর।

সঙ্গীতশিল্পী অনিরুদ্ধ শুভ বলেন,‘ বিজয়ের মাসে বিজয়ের দিনে তাও আবার জাতীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে এমন দুটি গানে শিল্পী হিসেবে অংশগ্রহনে থাকা অনেক ভালোলাগার। আমরা সবাই মিলে চেষ্টা করেছি গানটি যথাযথভাবে গাইতে। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে এই দুটি গানকে নির্বাচিত করে বিজয়ের চেতনাকে গানে গানে আরো ছড়িয়ে দেবার জন্য।’ জানা যায়, বিজয় দিবসে বিটিভিতে এই দুটি গান প্রচার শেষে শিগগিরই বিটিভির ইউটিউব চ্যানেলে গান দুটি প্রচার করা হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('169709') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142