
বিনোদন প্রতিবেদক : 2025-12-18
সম্প্রতিশ্যুটিং শেষ হয়েছে রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় ‘ভালোবাসার অন্তর্ধান’ নাটকের। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ.খ.ম. হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসাইন প্রমুখ। নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘রোহী আসাদের প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে যায়। তারপর থেকে মেন্টাল হাসপাতালে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোহীকে নিয়ে আসা হয় নেপালে। ভালোবাসার মানুষকে দেখে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় রোহী। ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য প্রেমিক প্রেমিকা কত কিনা করতে পারে তাই ফুটে উঠেছে গল্পে। আশা করি দর্শক গল্প দেখে হতাশ হবেনা।’নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘প্রাক্তন প্রেমিককে দেখে পাগল রোহী মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। স্মৃতিতে ভেসে উঠে আসাদের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো। নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সে ঠান্ডা মাথায় টিনাকে খুন করে। পাগলও যে ভালোবাসা বুঝে তাই ফুটে তুলার চেষ্টা করা হয়েছে।’