Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে নাটক ‘স্বামীর আদর’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-18

সময়ের সাথে তাল মিলিয়ে নাটক নির্মান করে যাচ্ছে নাট্যনির্মাতা রানা ইব্রাহিম। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন নাটক ‘স্বামীর আদর’ , নাটকটি রচনা করেছেন নির্মাতা নিজে। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা তন্ময় সোহেল। তার সাথে জুটি বেধে কাজ করেছেন অভিনত্রী এথেনা অধিকারী। নাটকটিতে অনন্যা চরিত্রে আরো অভিনয় করেছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, রাজ নন্দিনী, এলিনা পারভীন, আহমেদ রানা সহ আরো অনেকে। নাটকটি খুব শীঘ্রই বস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল এ রিলিজ হবে। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রানা ইব্রাহিম বলেন, ‘গল্পটি আমাদের খুবি পরিচিত সবার গল্প। পারিবারিক আবেগ অনুভূতি এবং দ্বন্দের গল্পে ‘স্বামী আদর’ নাটকটি। নাটকটি প্রসঙ্গে অভিনেতা তন্ময় সোহেল আরো বলেন, ‘দারুন একটি গল্পে কাজ করলাম। আশা করি নাটকটি দর্শক প্রিয়তা পাবে। নাটকটি রানা ইব্রাহিম ভাই খুব যত্ন করে নির্মাণ করেছে। এটা আমার রানা ইব্রাহিম ভাইয়ের সাথে দ্বিতীয় কাজ। প্রথম কাজটি মিলিয়ন হয়েছে। আশা করি এটা ও দর্শক ভীষণ পছন্দ করবে।’ অভিনত্রী এথেনা অধিকারী নাটকটি প্রসঙ্গে বলেন, ‘রানা ইব্রাহিম ভাই যখন স্ক্রিপ্ট টা দেন গল্পটা পড়েই কাজটি করার জন্য রাজি হয়ে যাই। কাজটি করে আমি ভী ষণ আনন্দিত। আশা করি নাটকটি দর্শক গ্রহন করবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('169817') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142