Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মধ্যবিত্ত পরিবারের গল্পে ‘কোটিপতি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-20

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারেনির্মাতা এস আর মজুমদার নির্মান করেন নাটক ‘কোটিপতি’। যা মুক্তি পাচ্ছে এই শীতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন এই প্রজন্মের জুটিফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ। নির্মাতা মজুমদার জানান, ‘কোটিপতি’ মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘কোটিপতি’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('170068') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142