Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মঞ্চনাটকে অবদানের জন্য পুরস্কৃত ড. মুকিদ চৌধুরী

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-20

মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করেন সিইউকেসির প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব ও সভাপতি আবদুল লতিফ। আর. মজিব জানান, ২০২২ সাল থেকে সাহিত্যের বিভিন্ন বিভাগে সংগঠনটি সাহিত্য পুরস্কার ও সম্মাননা দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননা দেয়া হবে।

কুমিল্লা কবি পরিষদ সাহিত্য পুরস্কার ২০২৫-এ মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক নাট্যকার ড. মুকিদ চৌধুরী বলেন, ‘মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৫ আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন নতুন কাজের জন্য উৎসাহিত করবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('170069') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142