Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ফাহমিদা নবীর ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-27

বৃষ্টি, অভিমান আর জমে থাকা কষ্ট-এই তিন অনুভূতি ঘিরে ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। স্পৃহা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। পাশাপাশি গানটি এসেছে দেশি ও আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও। ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন, ভীষণ অভিমানী করে, তুমি যেন গাইছিলে গান, বেদনায় অশ্রুর সুরে, তুমি কী জানো এখনো আমার চোখে, কতো বর্ষা আসে’-এমন কথার গানগুলো লিখেছেন সোহেল আলম। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান; আর ভিডিও চিত্র করেছেন আরিফুর ইসলাম। গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, “গানের কথাগুলো খুবই মর্মস্পর্শী। গাওয়ার সময় দারুণ ভালো লেগেছিল। আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন তেমনই একটা গান, গানটি যেহেতু প্রকাশ হল আশা করছি শ্রোতারা এটি শুনে ভিন্নরকম অনুভূতি পাবেন।” এর আগে গেল অগাস্টে প্রকাশ্যে এসেছে এই শিল্পীর গান ‘মেঘলা আকাশ’। জুনে তিনি প্রকাশ করেছেন গজল আঙ্গিকের গান ‘একজন তুমি খুঁজছি’। জানুয়ারিতে এসেছিল এই শিল্পীর ‘কাছের মানুষ’ গান। আগামী বছরও নতুন কিছু গান প্রকাশ পাবে বলে জানিয়েছেন এই শিল্পী।এই শিল্পীর অ্যালবামগুলোর মধ্যে আছে ‘এক মুঠো গান’, ‘এক মুঠো গান-২’, ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি’, ‘মনে কি পড়ে না’, ‘চারটা দেয়াল হঠাৎ খেয়াল’, ‘তবু বৃষ্টি চাই’, ‘ইচ্ছে হয়’, ‘আমারে ছুঁয়েছিলে’ (নজরুলগীতি), ‘তুমি অভিমানে’ সহ আরও কিছু গান।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('170774') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142