Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বছরের শেষে ও নতুন বছরের শুরুতে স্টেজ শোতে বৃষ্টি

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-29

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। তার ২০২৫ সালটা বেশ ভালোভাবেই কেটেছে বলে জানান তিনি। বিশেষত বছরজুড়ে বেশ কিছু স্টেজ শো’তে গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। এমন কী বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে দর্শক শ্রোতাদের মুগ্ধ করবেন। আবার বছরের শুরুতেও ঠিক তাই। ২০২৫ সালে নিশ্চুপ বৃষ্টির শেষ স্টেজ শো আগামী ৩০ ডিসেম্বর ঢাকাতে। থার্টি ফার্স্ট নাইটে তিনি কোনো শোতে গান গাইছেন না। এমনটাই নিশ্চিত করেছেন বৃষ্টি। আবার নতুন বছরেরর শুরুতেই অর্থাৎ ২ জানুয়ারি তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন তিনি। নিশ্চুপ বৃষ্টি বলেন,‘ চলতি বছরটা স্টেজ শোতে বেশ ভালোই কেটেছে। যতোদূর আমি জানি এই বছরের শুরুতে স্টেজ মৌসুমটা ঠিক তেমন ভালো ছিলো না। তারপরেও গত দুই/তিন মাসে দেশজুড়ে বেশকিছু স্টেজ শো হয়েছে। আবার মাঝে মাঝে কিছু শো বাতিলও হয়েছে নানান কারণে। এরমধ্যে আমিও কিছু স্টেজ শো করতে পেরেছি। বছরের শেষপ্রান্তে এসে ৩০ ডিসেম্বর চলতি বছরের শেষ স্টেজ আমার। আবার বছরের শুরুতে অর্থাৎ ২ জানুয়ারির শো দিয়ে ২০২৬-এর স্টেজ শো শুরু হচ্ছে আমার। ২০২৫-এর শেষ দিনটা এবং ২০২৬-এর শুরুর দিনটা আমি পরিবারের সাথেই কাটানোর চেষ্টা করছি।’

এরইমধ্যে বৃষ্টি তারেক আনন্দের কথায় ও অয়ন চাকলাদারের সুর সঙ্গীতে ‘ঘুম ঘুম চোখ’ শিরোনামের একটি গান গেয়েছেন। এতে বৃষ্টির সহশিল্পীও অয়ন চাকলাদার। গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('170970') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142