Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ফরিদা পারভীন স্মরণে বিশেষ আয়োজন

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-30

গত ১৩ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন লোক ও লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। মৃত্যুর পর এবারই প্রথম এলো তার জন্মদিনের মাহেন্দ্রক্ষণ। এদিন তার স্মরণে থাকছে বিশেষ আয়োজন। আর তা আয়োজন করেছে ফরিদার হাতেগড়া সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘অচিন পাখি সংগীত একাডেমি’। আজ ৩১ ডিসেম্বর শিল্পীর জন্মদিনে বিকেল ৪টায় এ আয়োজন হবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। সেখানে থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন সংগীতাঙ্গনের নানা গুণীজন। বিশেষ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। উদ্বোধন করবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সভাপতিত্ব করবেন ফরিদা পারভীনের জীবনসঙ্গী ও নন্দিত বংশীবাদক গাজী আব্দুল হাকিম।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171111') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142