Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নতুন ধারাবাহিক দিয়ে নতুন বছর শুরু

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-31

বৃহস্পতিবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে প্রচারিত হবে এটি। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ। উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে বিশ্বাস এবং সরদার পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোন আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরীতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ীর যে কোন প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্যে আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যে কোন দূর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন একটা অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছু পা হয় না। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় নাটকটিতে। পরিচালক সকাল আহমেদ বলেন, আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দু’টি পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হবে তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171235') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142