Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

কুমার বিশ্বজিৎ-এর সুরে আসছে মৌমিতার গান

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-31

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী মৌমিতা বড়–য়া। ২০১৭ সালের চ্যানেল আই সেরাকন্ঠ’র মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু। এরপর থেকে স্টেজ শো’তে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে আসছেন তিনি। পাশাপাশি নিজের প্রকাশিত মৌলিক গানগুলো দিয়েও তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন। মৌমিতা বড়–য়ার পরম সৌভাগ্য হয়েছে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুর সম্রাষ্ট কুমার বিশ্বজিৎ-এর সুরে গান গাইবার। গানের শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন কুমার বিশ্বজিৎ, কুমার বি্বেজিৎ-এর নির্দেশনায় মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন কুমার বিশ্বজিৎ-এরই অত্যন্ত স্নেহভাজন সঙ্গীতশিল্পী কিশোর দাস। গানটি আগামী ১৬ জানুয়ারি শুক্রবার ইউটিউবে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন মৌমিতা বড়–য়া। কুমার বিশ্বজিৎ বলেন,‘ মৌমিতা খুউব ভালো গায়। যে কারণে আমার ইচ্ছে ছিলো আমার সুরে তাকে দিয়ে একটি গান করানোর। ভীষণ ভালো গেয়েছে মৌমিতা। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’ মৌমিতা বড়ুয়া বলেন,‘ অনেকের সুরে এরইমধ্যে গান গেয়েছি। কিন্তু এটা কখনো কল্পনাও করিনি যে বিশ্বজিৎ স্যারের সুরে আমি একটি মৌলিক গান গাইতে পারবো। স্যার আমাকে ভীষণ স্নেহ করেন বলেই আমাকে এই গানটি গাইবার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি স্যারের নির্দেশনা অনুয়ায়ী ঠিকঠাক মতো গাইবার। জানিনা কেমন গেয়েছি। তবে ভালো গাইবার ভীষণ চেষ্টা ছিলো আমার। আশা করছি শ্রোতাদের ভালোলাগবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171236') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142