
বিনোদন প্রতিবেদক : 2026-01-01
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মাতা এস আর মজুমদার নির্মান করেন নাটক ‘কোটিপতি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন এই প্রজন্মের জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ। নির্মাতা মজুমদার জানান, ‘কোটিপতি’ মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠে। নাটকটি উন্মুক্ত হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে নাটকটি অনেক ভিউ পেয়েছে বলে জানান এর পরিচালক।