Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নতুন বছরে যেমন ভাবনা কণা’র

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-01

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের শিল্পী দিলশাদ নাহার কণা। সম্প্রতি স্টেজ শো’তে তার ব্যস্ততা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এরইমধ্যে ব্যক্তি জীবনও বদলে গেছে বলে জানান তিনি। তবে তা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ নন তিনি। তবে ২০২৬ সালটায় তার ভাবনার জায়গায় এসেছে কিছুটা পরিবর্তন। কণা বলেন,‘ ২০২৬ এর শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। সত্যি বলতে কী পরিকল্পনা করে আমার কখনো কাজ করা হয়না, এগিয়ে যাওয়া হয়না। কারণ পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তবে যে কাজই আসুক, আমি তা ঠিকঠাক মতো করার চেষ্টা করি। হোক সেটা নতুন গান, টিভি শো, স্টেজ শো, প্লে-ব্যাক কিংবা জিঙ্গেল। আমি আমার কাজটা শতভাগ সততার সঙ্গেই করার চেষ্টা করেছি আজীবন। আর এখন থেকে সব বিষয়ে আরো ভীষণ পজিটিভি থাকার চেষ্টা করবো। মানুষ হিসেবে আরো ভালো মানুষ হবার চেষ্টা করবো-এটাই প্রত্যয় আমার।’ কণা, শুধু একজন শিল্পী হিসেবেই নয় একজন মানুষ হিসেবেই তিনি তার অবস্থানে থেকে নানান সময়ে মানুষের নানান বিপদে আপদে এগিয়ে আসেন তিনি, যা অনেকেরই অজানা। অবশ্য এসব কাজ কণা জানিয়ে করতেও আগ্রহী নন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’ সিনেমাতে গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন কণা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫-এর পুরোটা সময়ই বলা যায় প্রতিটা দিনই ছিলো কণা’র গানে মুখরিত।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171298') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142