
বিনোদন প্রতিবেদক : 2026-01-01
ভিন্ন ঘরানার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী মিম চৌধুরী। একজন অভিনেত্রী হিসেবে যেমন তিনি সমাদৃত, একজন মডেল হিসেবেও তিনি আলোচিত। সম্প্রতি শামস করিমের নির্দেশনায় এই মুহুর্তে মিম প্রচার চলতি দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। একটি ‘সাত কিলো এক গ্রাম’, চলছে বাংলাভিশনে, অন্যটি ‘রঙ্গিলা পুতুল’, চলছে এনটিভিতে। দুটি ধারাবাহিকেই মিমের বিপরীতে আছেন মোশাররফ করিম। গেলো বছর মিম সর্বশেষ শুটিং করেছেন গত ৩০ ডিসেম্বর বাঁধন রাজের পরিচালনায় ‘প্রবাসীর বউ’ নাটকের। তবে ইংরেজি নতুন বছরের প্রথম দিনটা তিনি তার পরিবারের সঙ্গেই কাটাতে চান। মিম জানান তিনি নতুন বছর শুরু করছেন এ বাবুলের নির্দেশনায় ‘মুর্খ স্বামী’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। নাটকটি রচনা করেছেন পাপ্পু রাজ। এতে তার বিপরীতে অভিনয় করবেন এই সময়ে নাটকের প্রিয় মুখ তন্ময় সোহেল। এরপর মিম চৌধুরী একই পরিচালকের আরো একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন আগামী ৭ ও ৮ জানুয়ারি। মিম চৌধুরী বলেন,‘ দেখতে দেখতে অভিনয় জীবনের অনেক বছর পেরিয়ে এই সময়ে এসে একজন অভিনেত্রী হিসেবে আমি যে অবস্থানে আছি তা নিয়ে আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসায় আমি প্রতিদিনই অনুপ্রাণিত হই। নতুন নতুন চরিত্রে নিজেকে ধারন করে চেষ্টা করি মন দিয়ে অভিনয় করতে। যা দেখে দর্শকেরও যেন ভালোলাগে। এই মুহুর্তে সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ভাই ও তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গেই বেশি কাজ করছি। দুজনের সঙ্গে অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলছে। বছরের শুরুতেই তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গে পরপর দুটি কাজ করছি। আশা করছি এই কাজগুলোও ভালোলাগবে দর্শকের। নতুন বছরে অভিনয়ে নিজেকে আরো অনেকদূর নিয়ে যেতে চাই।’