Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অস্ত্র হাতে ধরা দিলেন নয়নতারা

image

বিনোদন ডেস্ক : 2026-01-01

কন্নড় ভাষার আলোচিত অভিনেতা যশের অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’ তৈরি হচ্ছে। ছবিটিতে নায়িকা হিসেবে আছেন নয়নতারা। প্রকাশ হয়েছে এ ছবিতে তার প্রথম চিত্র। সেই চিত্রে গঙ্গা চরিত্রে নয়নতারার উপস্থিতি দর্শকের নজড় কেড়েছে। তিনি একটি জটিল ও প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে এক রহস্যময় পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে নয়নতারা একটি সজ্জিত ক্যাসিনোর প্রবেশদ্বারের সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। প্রচলিত নায়িকা চরিত্র থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। এবার যশ ও নয়নতারা এক হয়েছেন ‘টক্সিক’ সিনেমায়। এটি পরিচালনা করছেন নির্মাতা গীতু মোহান্দাস। সিনেমাটি প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় কন্নড় ও ইংরেজি দুই ভাষায় একসঙ্গে কল্পনা, চিত্রনাট্য ও চিত্রায়ন করা হয়েছে। পরবর্তীতে হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালমসহ অন্যান্য ভাষায় ডাবিং করা হবে। এটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ।

সিনেমার প্রেক্ষাগৃহ মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 November, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171308') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142