
বিনোদন প্রতিবেদক : 2026-01-03
মিস আর্থ মেঘনা আলম এই প্রথম অভিনয়ে নাম লিখালেন। নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহলা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত ‘মহলা’ সিরিয়ালল দিয়ে টেলিভিশন পর্দায় আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল। মেঘনা আলম আরও বলেন, নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড। এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না, কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না।