Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

জুবিন গার্গের স্মৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ

image

বিনোদন ডেস্ক : 2026-01-04

তিন মাস পেরিয়ে গেলেও ভারতের আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তার পরিবার, ভক্ত ও অনুরাগীরা। প্রিয় শিল্পীর স্মৃতিকে সম্মান জানাতে এবার এক বিশেষ উদ্যোগের ঘোষণা দিলেন জুবিনের স্ত্রী গরিমা শাইকীয়া এবং ছোট বোন পামী বড়ঠাকুর। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গরিমা জানান, জুবিন গার্গের নামে একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো- এই ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকবেন জুবিনের ফ্যান ক্লাবের সদস্যরাও।গরিমা শাইকীয়া বলেন, জুবিন যেসব কাজ ভালোবাসতেন এবং সমাজের যেসব বিষয়ে তার গভীর আগ্রহ ছিল, সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হবে। তার ভাষায়, ‘প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রতিভাদের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দেবে এই ট্রাস্ট। একই সঙ্গে শিল্পীর সৃষ্টিকর্ম সংরক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্যোগ নেয়া হবে। জুবিনের জীবন ও কাজ নিয়ে গবেষণার জন্য আলাদা একটি গবেষণা শাখাও থাকবে।’ এর আগেও সমাজ ও সংস্কৃতির উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে জুবিন গার্গ ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা গড়ে তুলেছিলেন। পাশাপাশি, প্রয়াত বোনের স্মৃতিতে আরও একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। গরিমা জানান, এবার এই নতুন ট্রাস্টসহ তিনটি সংস্থা একসঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। জুবিন গার্গের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে নেয়া এই উদ্যোগকে ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আশার আলো।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171548') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142