Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে নাটক ‘সম্পর্কের গল্প’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-04

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ গত ঈদুল ফিতরে প্রকাশিত হয়। এবার ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন তারা। এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশিরভাগই থাকছেন। দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পীরা হলেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বছরখানেক ধরে ‘গল্প’ সিরিজ নিয়েই কাজ করছেন। এবার দর্শকদের সামনে ‘সম্পর্কের গল্প’ তুলে ধরবেন তিনি। এর ট্যাগলাইন রাখা হয়েছে, ‘যে বন্ধন হারায় না।’ মোস্তফা কামাল রাজ বলেন, ‘যে ইউনিট নিয়ে তোমাদের গল্প বানিয়েছি, সম্পর্কের গল্পতে প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবার একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’ ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ।

‘সম্পর্কের গল্প’তে একটি নতুন গান থাকছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। এর কথা লিখেছেন তারিক তুহিন। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171549') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142