Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শামস সুমনের সুরে তিন গানে ফাহমিদা নবী

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-04

প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শামস সুমন। এবারই প্রথম তিনি বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করেছেন। গান তিনটির শিরোনাম হলো ‘দুঃখের দলিল’,‘ আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন গোলাম মোর্শেদ। তিনটি গানেরই সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। মূলত গোলাম মোর্শেদই এই তিনটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন। শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাইও তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহন করেছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ পঁচিশ বছর যাবত একসঙ্গে কাজ করেন। মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালোলাগে। পরে আরও দুটি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা গাইলেন। গত কয়েক মাসে তিনটি গানের কাজ সম্পন্ন হয়। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’ তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। ফাহিমদা নবী বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মাঝে নাইনটিজের একটা সিগনেচার আছে যা আমাকে খুব আকৃষ্ট করেছে। সত্যিই সুমনের সুরের মূর্ছনায় এই তিনটি গানেই যেন শব্দে শব্দে সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’ গোলাম মোর্শেদ জানান, ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। তিনটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171550') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142