Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ওয়েব সিনেমায় সাদিয়া আয়মান

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-04

অভিনেত্রী সাদিয়া আয়মানকে বেশ কয়েকটি ওয়েব সিনেমায় দেখা গেছে। নতুন বছরে নতুন ওয়েব সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। সাদিয়া আয়মান জানান, গত বছরের শেষ ভাগে ওয়েব সিনেমাটির কাজ শেষ করেছেন। সেটি এই বছর ফেব্রুয়ারির মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার নাম, পরিচালক কে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সাদিয়া আয়মান বলেন, ‘এখনও স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা সিনেমার টিম থেকে কোনো ঘোষণা দেয়নি, ফলে সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারছি না। কাজটার মুক্তির জন্য অপেক্ষা করছি।’ এর বাইরে নতুন বছরে সাদিয়া আয়মানের দুটি নাটক মুক্তির অপেক্ষায় আছে। গত বছর নাটক দুটির কাজ শেষ করেছেন, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। নতুন বছরে আরেকটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘ওটার লুক টেস্ট আছে সামনে, লুক টেস্ট করার পর বুঝতে পারব।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '09 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171552') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142