Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বিটিএসের নতুন অ্যালবাম আসছে ৪ বছর পর

image

বিনোদন ডেস্ক : 2026-01-05

প্রায় দেড় যুগ আগে ‘পুচকে’ নাম দিয়ে ব্যান্ড মিউজিক জগতে যাত্রা শুরু করে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। মাঝে কবছর বিরতির পর দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ডটি অবশেষে নতুন অ্যালবাম নিয়ে ফিরতে যাচ্ছে।

এর আগে সবশেষ ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল আরএম, জে-হোপ, সুগারা। এবার তারা ঘোষণা দিয়েছে এ বছরের ২০ মার্চ ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশিত হবে। দ্য কোরিয় টাইমসের বরাতে জানা যায়, বিগহিট মিউজিক তাদের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করেছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ৩ বছর ৯ মাসের সুদীর্ঘ বিরতির পর আবারও নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে ফিরছেন সাত সদস্যের ব্যান্ডটি। জানা যায়, দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন তারা।

এ ছাড়া নিজেদের একক সংগীত ক্যারিয়ার নিয়েও ব্যস্ততার কারণে কোনো অ্যালবাম প্রকাশ করতে পারেনি বিটিএস। তাই এখন সব ব্যস্ততা ঝেড়ে ফেলে নতুন অ্যালবামে মন দিয়েছেন কে-পপ সদস্যরা। ইতোমধ্যে নতুন বছর উপলক্ষ্যে বেশ কজন বিটিএস ভক্তের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন তারা যেখানে লেখা ছিল, ‘২০ মার্চ ২০২৬’। অর্থাৎ বিটিএসের নতুন অ্যালবাম প্রকাশের তারিখ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171611') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142