Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন হৃদয় খান

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-05

তরুণ প্রজন্মের সংগীতশিল্পী হৃদয় খান। আকর্ষণীয় সব গান উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই গায়ক। তবে এবার ভিন্ন পরিচয়ে বিনোদন পাড়ায় হাজির হলেন গায়ক হৃদয় খান। যাত্রা শুরু করলেন অভিনেতা হিসেবে। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা। প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’। গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।’ এই স্বল্পদৈর্ঘ্যরে মধ্যে উঠে এসেছে নিউইয়র্কে কীভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না। হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেট দুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প। নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।’ এই শর্ট ফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা। পর্দায় হৃদয় খানের বিপরীতে ধরা দিয়েছেন তিনি। উক্ত শর্ট ফিল্মটিতে হৃদয় খান, মোনালিসা ছাড়াও অভিনয় করেছেন নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা। আর এই স্বল্পদৈর্ঘ্যরে মাধ্যমেই জনপ্রিয় গায়ক হৃদয় খান অভিনয়ে আত্মপ্রকাশ করলেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171613') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142