Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে বুবলীর ‘প্রেশার কুকার’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-07

ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী এবার নির্মাণ করছেন নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি শুরু হওয়া এই সিনেমার শুটিংয়ে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রাফীর পরিচালনায় কাজ করছেন বুবলী। এর আগে তারা ২০২২ সালে ওটিটি কনটেন্ট ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন। নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, গল্প ও চরিত্র তাকে নতুন কিছু করার সুযোগ দিয়েছে বলেই এই সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। জানা গেছে, ‘প্রেশার কুকার’ তিন নারীর জীবনসংগ্রাম ও বাস্তবতার চাপের গল্প। সিনেমাটিতে বুবলীর সঙ্গে আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। এছাড়া একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রে জনপ্রিয় কোনো অভিনেতাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171868') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142