Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘ময়না মতির গল্প’-এ নীলা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-07

বাংলাদেশি চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত ‘ময়না মতি’ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন নাটক ‘ময়না মতির গল্প’ নির্মাণ করেছেন এই প্রজন্মের নাট্যনির্মাতা ইকসান রনি। নাটকটির গল্প রচনা করেছেন ফরহাদ হোসেন।

নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। নির্মাতা ইকসান রনি জানান, ময়না চরিত্রে নীলার অভিনয় ছিল অনবদ্য এবং নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

নীলা বলেন, ইকসান রনির নির্দেশনায় এটি তার প্রথম কাজ। ধর্ষিতা এক নারীর চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও পুরো টিমের সহযোগিতায় তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছেন। ময়না চরিত্রটিকে তিনি তার অভিনয় জীবনের অন্যতম সেরা চরিত্র বলে উল্লেখ করেন। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ময়না মতির গল্প’ শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171870') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142