Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে শামীম-সামান্তার ‘জননেতা’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-08

বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন আপসহীন জননেতা রানা রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। নাটকের নাম ‘জননেতা’। আবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ। একজন প্রকৃত ‘জননেতা’ ভোটারের মানসপটে যে রূপে কল্পিত, ঠিক তেমনই নাট্যরূপ নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা। নির্মাতা বলেন, ‘ঘুণে ধরা কিংবা পচে যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি নাটক জননেতা তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনও মনস্তাত্ত্বিক, কখনও সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’ নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। অন্যদিকে, শ্বশুর-শাশুড়ি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় দর্শকদের নজর কাড়বে। আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আজ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '08 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172018') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142