Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

জুটি হয়ে ফিরছেন অপূর্ব-বিন্দু

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-08

জিয়াউল ফারুক অপূর্ব এবং আফসানা আরা বিন্দু একসঙ্গে বহু নাটকে জুটি বেঁধেছেন। বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। নতুন খবর, আবার ফিরছে অপূর্ব-বিন্দু জুটি। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে সালেহ সোবহান অনীমের পরিচালনায় সিরিজের নাম হচ্ছে ‘হেডলাইন’। হইচই-এর জন্য নির্মিতব্য এ সিরিজে জনপ্রিয় তারকা অপূর্ব এবং বিন্দু ছাড়াও এতে ইয়াশ রোহানের অভিনয়ের কথা রয়েছে। সূত্র বলছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা আছে অপূর্বর। এরপর তিনি শুটিংয়ে অংশ নেবেন। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিরিজটি নির্মিত হবে রাজনৈতিক থ্রিলার ধাঁচে। সালেহ সোবহান অনীম বলেন, ‘চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় তো লাগবে। গো অ্যাহেড, সিগন্যাল পেলেই শুটিংয়ে নামবো।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '09 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172019') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142