
বিনোদন প্রতিবেদক : 2026-01-09
নতুন বছরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার। কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকের ৫৭ থেকে ৬৪ নম্বর পর্ব এখন দেখা যাচ্ছে বঙ্গতে। এবারের চ্যাপ্টারে গল্পে গুরুত্বপূর্ণ মোড় আনতে বিশেষ চরিত্রে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। বঙ্গ কর্তৃপক্ষ জানায়, ‘ব্যাচেলর পয়েন্ট মানেই দর্শকদের ভালোবাসা। সেই ভালোবাসার প্রতিদান দিতেই বছরের শুরুতে আমরা চ্যাপ্টার-৮ নিয়ে এসেছি। মুক্তির পর দর্শকদের অভাবনীয় সাড়া পেয়ে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত।’ সাবস্ক্রিপশন নিয়ে বঙ্গতে বিজ্ঞাপনমুক্ত ও নিরবচ্ছিন্নভাবে উপভোগ করা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। তবে যারা অর্থ খরচ না করে দেখতে চান, তাদের অপেক্ষা করতে হবে প্রায় এক মাস। এরপর বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ধারাবাহিকটির পর্বগুলো প্রকাশ করা হবে।