
বিনোদন প্রতিবেদক : 2026-01-10
এই প্রজন্মের কণ্ঠশিল্পী মৌটুসী খান। নিয়মিতই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করে আসছেন তিনি। সম্প্রতি তিনি নিজের নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘অন্তর্যামী’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। নতুন গানটি প্রসঙ্গে মৌতুসী খান বলেন, ‘কোমল সুর, গভীর আবেগ আর নিঃশব্দ ভালোবাসার গল্পই ফুটে উঠেছে
অন্তর্যামী গানে। প্রেম ও বিষাদের মেলবন্ধনে তৈরি এই গানটি দুই প্রেমিক-প্রেমিকার গল্প বলে- যারা গভীর ভালোবাসায় আবদ্ধ হলেও মনে মনে বুঝতে পারেন, সামনে হয়তো রয়েছে এক অনিবার্য বিচ্ছেদ। তবুও সেই ভালোবাসা থাকে বিশুদ্ধ, তীব্র ও চিরন্তন নদীর মতোই অবিরাম।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং তারা এর আবেগ অনুভব করতে পারবেন।’