Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

স্বল্পদৈর্ঘ্য ‘মুক্তির ওপারে’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-10

শহরের ইট-পাথরের দালান ছাপিয়ে মুক্তির জন্য হাঁসফাঁস করা ছোট্ট এক আয়েশাকে দেখা যাবে ‘মুক্তির ওপারে’। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণে আফজাল হোসেন মুন্না। আয়েশা চরিত্রে অভিনয় করেছে জারা। তার সঙ্গে আরও আছেন মৌটুসি বিশ্বাস, রাশিক, রাফি ও আলভি। নির্মাতার ভাষ্যে, ‘এই শহরের একটি নিম্নবিত্ত পরিবারের গল্প এটি। যে গল্পের মাধ্যমে আসলে পুরো শহরের চিত্রটাই প্রকাশ পাবে বলে মনে করছি। এটা যেমন একটি শিশুর মুক্তির গল্প, তেমনই নাগরিক জীবন নিয়ে ভাবনারও গল্প।’ ছবিটির শুটিং হয়েছে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও সাংবাদিক কলোনিতে। লাইভ অ্যাকশনের সঙ্গে এ.আই ভিজ্যুয়ালের মেলবন্ধন রয়েছে ছবিটিতে। নির্মাতা জানান, ছবিটি এখন সম্পাদনার টেবিলে আছে। চলছে ভিএফএক্সের কাজ।

শিগগিরই এই সিনেমা নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান, নির্মাতা মুন্না।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172197') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142