Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে প্রতীকের নতুন গান

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-11

এই প্রজন্মের সংগীতশিল্পী প্রতীক হাসান বাবার আদর্শ বুকে ধারণ করে নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। দেড় বছর ধরে স্ত্রী মৌসুমী ও কন্যা প্রীতকিকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি ছোট ভাই, জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, পার্থ, এডিলেড ও ব্রিসবেনে স্টেজ শো করেছেন প্রতীক। যুক্তরাষ্ট্রেও একের পর এক স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। রোববার, (১১ জানুয়ারী ২০২৬) একটি স্টেটে গান পরিবেশন করেছেন এবং আগামী ১৭ জানুয়ারি ফ্লোরিডায় স্টেজ শোতে গাইবেন। এদিকে প্রতীক হাসান জানিয়েছেন, তিনি শ্রোতাদের জন্য নতুন দুটি গান উপহার দিতে যাচ্ছেন। এর একটি প্রকাশ পাবে ভালোবাসা দিবসে, অন্যটি রোজার ঈদে। গান দুটির মিউজিক ভিডিও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হবে এবং প্রকাশ পাবে ‘প্রতীক হাসান’ ইউটিউব চ্যানেলে। প্রতীক হাসান বলেন, ‘বেশকিছুদিন হলো নতুন গান প্রকাশ হচ্ছে না। সেই ভাবনা থেকেই মূলত আমার ভক্ত শ্রোতাদের জন্য আগামী ভালোবাসা দিবসে প্রকাশ করতে যাচ্ছি নতুন গান। এরপর আবার ঈদে। যুক্তরাষ্ট্রেরই একটি মেধাবী টিম আমার মিউজিক ভিডিও নির্মাণ করবে। যে মিউজিক ভিডিও নিয়ে আমি ভীষণ আশাবাদী। যেহেতু দুটি গানই আমার লেখা ও সুর করা, তাই আমার গানের কথা, সুর ও সংগীতায়োজনের ওপর গবেষণা করেই গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। বলা যেতে পারে দুটি গানই হবে ২০২৬ সালের ধামাকা।’ নতুন দুটি গান মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে ‘প্রতীক হাসান’ ইউটিউব চ্যানেলে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172343') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142