Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নতুন বছরের শুরুতেই পুরস্কার জয়ে চিরকুট

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-11

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট দুই যুগ পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নতুন বছর শুরু করেছে সাফল্য ও স্বীকৃতির মধ্য দিয়ে। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শারমীন সুলতানা সুমীর নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের যাত্রায় ব্যান্ডটি বাংলা গানে উপহার দিয়েছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। চলতি বছরের শুরুতেই চিরকুট অর্জন করেছে আরেকটি সম্মাননা। গত ৯ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ড হিসেবে পুরস্কৃত হয় তারা। ২০২৫ সালে প্রকাশিত ব্যান্ডের অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’-এর জনপ্রিয় গান ‘দামি’-এর জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় পুরো দল নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন শারমীন সুলতানা সুমী। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে সুমী বলেন, নিজেদের কথা ও সুরে তৈরি গান দিয়ে দীর্ঘদিনের সংগ্রামের পথে এই অর্জন চিরকুটের প্রতিটি সদস্যকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। তিনি আরও জানান, মানুষের আনন্দ-বেদনা, ভালোবাসা ও সংগ্রামের গল্পই চিরকুটের গানে প্রতিফলিত হয়। দুই যুগ ধরে দেশ-বিদেশের মঞ্চে বাংলা গানকে তুলে ধরছে চিরকুট। দেশের বাইরে দাঁড়িয়ে বাংলা গান গাওয়ার মুহূর্তগুলো তাদের কাছে গর্ব ও আবেগের। নতুন বছরে ব্যান্ডটি তাদের পঞ্চম অ্যালবাম নিয়ে কাজ করছে এবং বছরজুড়ে নিয়মিত কনসার্টে অংশ নেবে। এছাড়া আগামী বছর চিরকুটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সিলভার জুবলি’ উদযাপনের পরিকল্পনাও রয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172349') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142